জ্যোতির্বিজ্ঞানের ওপর বান্দরবানে শিক্ষকদের প্রশিক্ষণ

ঢাকা, ১০ এপ্রিল-২০২৬

জেলা প্রতিনিধি : শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আরও বিস্তৃত ধারণা প্রদান এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাদের দক্ষ করে তুলতে বান্দরবানে শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ১০ এপ্রিল (শুক্রবার) শুরু হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস ফর অ্যাস্ট্রোনমি এডুকেশন এবং অফিস ফর অ্যাস্ট্রোনমি আউটরিচ-এর ন্যাশনাল আউটরিচ কো-অর্ডিনেটর-বাংলাদেশ টিম এই কর্মশালার আয়োজন করে।

আরো পড়ুন : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল-২০২৬ সংসদে পাস

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা জ্যোতির্বিজ্ঞানের ওপর আরও দক্ষ হয়ে উঠবেন এবং সেই জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হবেন। ফলে শিক্ষার্থীরাও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবে।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে বান্দরবান সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সৌরজগৎ, সূর্যের গতিবিধি, সূর্য ঘড়ি, পৃথিবীর অবস্থান, আকাশ ও গ্রহ-নক্ষত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। পাশাপাশি গেমভিত্তিক শিক্ষা ও বিভিন্ন শিক্ষা ওয়েবসাইট সম্পর্কেও ধারণা দেয়া হচ্ছে। প্রশিক্ষণের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হাতে-কলমে শিক্ষা কার্যক্রম। এরমধ্যে রয়েছে পকেট সোলার সিস্টেম তৈরি, চাঁদের দশা ও গ্রহণ পর্যবেক্ষণ, ইকুয়েটোরিয়াল সানডায়াল বা সূর্য ঘড়ি তৈরি, স্পেসটাইম ও গ্র্যাভিটি ওয়েল ডেমোনস্ট্রেশন, মহাবিশ্বে আমাদের অবস্থান নির্ধারণ, প্যারালাক্স পদ্ধতিতে দূরত্ব নির্ণয় এবং স্টেলারিয়াম সফটওয়্যারের মাধ্যমে রাতের আকাশ ও নক্ষত্রমণ্ডল চেনা।

প্রশিক্ষণে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসানসহ বিভিন্ন বিজ্ঞানী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন। এতে তৃণমূল পর্যায়ে বিজ্ঞান চর্চা, অনুসন্ধিৎসা এবং জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×